1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬২ বার পঠিত

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে বিবাদমান জমিতে একটি পক্ষ আদালতের আদেশের বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে ফেরার পথে প্রতিপক্ষের বাঁধা, কথা কাটাকাটি ও মারধরে নারীসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে মার্জিয়া বেগম (২৫) ও মনিরা বেগম (৩৭) কে গুরুত্বর অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি উপজেলার দত্তবারিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের শাকিল হোসেন বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

 

জানাযায়, আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামের নওমুসলিম হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ ও একই গ্রামের এনামুল করিম সহ তার লোকজনের মধ্যে প্রায় ৫ বিঘা জমি নিয়ে বিবাদ ও আদালতে মোকদ্দমা চলছে। গত রবিবার সকালে শাকিল হোসেন ও তার লোকজন ওই বিবাদমান জমিতে আদালতের একটি আদেশনামা বিজ্ঞপ্তি খুঁটিতে টাঙ্গিয়ে তারা বাড়ি ফিরছিল। এসময় বিবাদমান জমির পাশে প্রতিপক্ষ ও তার লোকজন বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের শাকিল হোসেন, তার স্ত্রী মার্জিয়া বেগম, হাসান সরদার, তার স্ত্রী মনিরা বেগম, আবু জাকেরসহ ৫জন আহত হয়।

 

এদের মধ্যে মার্জিয়া বেগম ও মনিরা বেগমকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিপক্ষ নওমুসলিম হাছান সরদার বলেন, তার দখলীয় জমিতে জোড়পুর্বক খুঁটি টাঙ্গানোর বিষয় জানতে চাইলে তাদের উপড় হামলা করা হয়। বাদি শাকিল হোসেন জানায়, তিনি আদালতের একটি বিজ্ঞপ্তি ওই জমিতে টাঙ্গিয়ে ফেরার পথে তার উপড় হামলার ঘটনা ঘটে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া বিষয় নিশ্চিত করে জানায়, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর