1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

রাণীনগরে শান্তি মানববন্ধন

পাভেল রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

 

মো: পাভেল রহমান রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “শান্তিতে বিনিয়োগ করুন-সবার জন্য সর্বত্র প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা চত্বরে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে পিএফজি কো-অর্ডিনেটর মো. পাভেল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আম্বাসিডর এ এস এম ফজলুল বারী হারুন, উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি কাজী মোজাফফর হোসেন, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মো. বিশাল এবং পিএফজির সদস্য মো. সালমান বাসার প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে একাত্মতা প্রকাশ করেন।

 

এসময় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। স্থানীয় পর্যায়ে সংঘাত নিরসন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য শান্তিতে বিনিয়োগের বিকল্প নেই। তারা সমাজের সব স্তরের মানুষকে শান্তির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর