1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে- মন্ত্রী আব্দুল বারী

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

​

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে এই সভা আয়োজিত হয়। জেলা প্রশাসন, বগুড়া এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

​বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা, মাদক নির্মূল এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বগুড়ায় চলমান বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন অতিথিরা।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর