1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক (একাদশ) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন করা হয়েছে। গতূ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই ক্লাসের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ উপলক্ষে এক আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রহিম উদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ.টি.এম. নাজিবুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কলেজের সাবেক উপাধ্যক্ষ আনোয়ারুল হক প্রমুখ। সভায় বক্তারা কলেজের নিয়মকানুন, ক্লাসে উপস্থিতি ও পড়াশোনার মানোন্নয়ন নিয়ে আলোকপাত করেন। পরে কলেজের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর