1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘিতে লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার নিয়োগ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় সরকারি চাল ১৫ টাকা কেজি দরে বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে মামলা হওয়ায় ডিলার সাহিদা বেগম নামের ওই মহিলার ডিলারশীপ বাতিল হয়। সেই স্থানে লটারীর মাধ্যমে অপর রাজ ট্রেডার্স প্রোপাইটার আয়েন উদ্দিন নতুন ডিলার নিয়োগ প্রাপ্ত হন। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে তার অফিস কক্ষে জনসম্মুখে প্রত্যক্ষ লটরীর মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, পরিসংখ্যান অফিসার লায়লা আরজুমান বানু, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সহ সভাপতি বেনজীর রহমানসহ বিভাগীয় কর্মকর্তা, কয়েকজন ডিলারশীপ আবেদনকারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রকাশ ; আদমদীঘি উপজেলার খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় সাহিদা বেগমের নামের ডিলার সরকারি চাল বিতরণে নানা অনিয়ম করার অভিযোগে তদন্ত সাপেক্ষে মামলা হওয়ায় প্রশাসন তার ডিলারশীপ বাতিল করেন। সেই ডিলারের পরিবর্তে নতুন ডিলার নিয়োগ আহবান করা হলে ১৫ জন ডিলার প্রার্থী আবেদন করেন। এরমধ্যে ৬জনের কাগজপত্রে ক্রটি থাকায় তা বাতিল করা হয়। অবশিষ্ট বৈধ ৯জন আবেদনকারিদের মধ্যে গত বৃহস্পতিবার লটারীর মাধ্যমে ৭নং আবেদকারি মেসার্স রাজ ট্রেডার্স প্রোপাইটার ডহরপুর গ্রামের আয়েন উদ্দিন ডিলারশীপ প্রাপ্ত হন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর