1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত

‎
‎

 

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে মাদকমুক্ত ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে ষ্টোরপাড়া হরিজন যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি মাদকমুক্ত আলোকিত লালমনিরহাট গঠনে বাসঁফোর সম্প্রদায়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং গভীর সন্তোষ প্রকাশ করেন।

‎লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ কিসমত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজমুল হোসেন প্রামানিক জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাহিদ হাসান নির্ঝর।

‎
‎​অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট কেবল বিনোদনই জোগায় না, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সম্পৃক্ততায় উদ্বুদ্ধ করে। আয়োজক সূত্রে জানা যায়, এই ওয়ানডে ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৮টি শক্তিশালী দল অংশ নেয়। জমজমাট এই উদ্বোধনী খেলাটি উপভোগ করতে লালমনিরহাট রেলওয়ে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নানা শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

‎‎​টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, লালমনিরহাট স্টোরপাড়া হরিজন কলোনীর শ্রী শ্রী সার্বজনীন রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রাজু বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঘুগলু বাসফোর, বাংলাদেশ বাসফোর হরিজন কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা বড় চন্দ্র বাসফোর, উপদেষ্টা শ্রী বাটুল বাসফোরসহ ১৫টি বাসফোর সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর