1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

দুপচাঁচিয়ায় দম্পতিকে ট্র্যাপে ফেলে চাঁদা দাবী তিন চাঁদাবাজসহ গ্রেপ্তার ৪

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় ঘুরতে এসে ট্র্যাপে পড়ে ও প্রতারণার শিকার হয়েছেন এক দম্পতি। দিনাজপুর থেকে আসা ওই দম্পতিকে আটকে রেখে মারধর ও চাঁদা দাবীর অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। এ ছাড়া পৃথক আরও একটি অভিযানে সি/আর মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা এলাকা থেকে সুলতান মাহমুদ রিফাত তাঁর স্ত্রীকে নিয়ে দুপচাঁচিয়ার জয়পুরপাড়ায় ঘুরতে আসেন।

 

২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাদের গতিরোধ করে আটক করে। অভিযুক্তরা ভিকটিম রিফাতের কাছে মাদক রয়েছে বলে ভুয়া অভিযোগ তোলে এবং পুলিশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ওই দম্পতিকে বেধড়ক মারধর ও নানাভাবে হেনস্তা করতে থাকে। বিষয়টি জানতে পেরে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি জরুরী টিম দ্রæত ঘটনাস্থলে অভিযান চালায়। রাত সাড়ে ৭টার দিকে ভিকটিম দম্পতিকে উদ্ধার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত তিন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলো দুপচাঁচিয়া পৌরসভার জয়পুরপাড়া এলাকার দেলোয়ারের ছেলে রাকিবুল, আব্দুস সোবহানের ছেলে সানজিদ এবং মুকুলের ছেলে নাইম। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও চাঁদাবাজির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে দুপচাঁচিয়া থানা পুলিশের অপর এক অভিযানে সি/আর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোফাজ্জল আক্কেলপুর থানার রাইকালী এলাকার বরিয়া গ্রামের তালেব প্রামাণিকের ছেলে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান পৃথক পৃথক অভিযোগে চার জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর