1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৯ বার পঠিত

 

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা এবং ঢাকাগামী ট্রেনের বিরতির (স্টপেজ) দাবিতে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টেশনের যাত্রীসেবার মান বৃদ্ধি, প্ল্যাটফর্মের উন্নয়ন এবং আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের তিন লাইন বিশিষ্ট নতুন ও আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের জন্য রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

 

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি এই অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে অবহেলিত এই স্টেশনটিকে একটি আধুনিক ও মডেল স্টেশন হিসেবে গড়ে তোলা আত্রাই-রাণীনগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। আমাদের এলাকার সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে অবিলম্বে এখানে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি (স্টপেজ) সুনিশ্চিত করতে হবে। যাত্রীসেবার মান বৃদ্ধি, প্ল্যাটফর্মের সম্প্রসারণ ও আধুনিকায়নে রেলওয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবে।

 

​​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পশ্চিম জোনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম। ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলমসহ আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং রেলওয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর