1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

ধুনটে মসজিদ ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও মসজিদ ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি ২টি মামলা দায়ের হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলায় একই গ্রামের আসামি শতাধিক। পাল্টাপাল্টি দুটি মামলার আসামিরা গ্রেফতার এড়াতে পালিয়ে থাকায় অনেকটা পুরুষ শূণ্য হয়ে পড়েছে পুরো গ্রাম।

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া এলাকায় ২০০১ সালে স্থানীয়রা মিলে টিনের তৈরী একটি মসজিদ নির্মান করে। তবে মসজিদটিতে যাতায়াতের সুবিধার্থে মসজিদের ক্রয়কৃত নির্ধারিত স্থানে নির্মান না করে ২০০ মিটার অদুরে নির্মান করা হয়। পরবর্তীতে মসজিদের জায়গা নিয়ে দুটিপক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে মসজিদের নির্ধারিত স্থানে অন্য পক্ষ ২০২১ সালে আরেকটি নতুন টিনের তৈরী মসজিদ নির্মান করে। প্রায় প্রতি বছই ওই মসজিদ নিয়ে অপ্রত্যাশীত ঘটনা ঘটতে থাকে।

 

তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় শেষে মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় মসজিদসহ মাইক, ফ্যান ও যাবতীয় জিনিসপত্র ভেঙে করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের আহত হয় ৯ জন। এ ঘটনায় রামনগর গ্রামের মোজামম্মেল হক আকন্দ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রামনগর গ্রামের টিন ব্যবসায়ী আব্দুল কালাম আজাদ সহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩৫ জনকে আসামি করা হয়েছে।

 

অপরপক্ষের রামনগর গ্রামের জাহিদুল ইসলাম বাদি হয়ে থানায় একটি পৃথক একটি মামলা দায়ের করেন। ওই মামলায় একই গ্রামের ওয়াসিম প্রামানিক সহ ১৯ জনের নাম উল্লেখকরে অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, পৃথক দু’টি মামলার আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর