1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

বগুড়া সদরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত
​রায়হানুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদরের শহরদিঘী এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া (৪২) নামের এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কৈচড় গফুর রোড সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বগুড়া সদর উপজেলার শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাবেয়া গত তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ রবিবার সকালে তিনি পরিবারের অজান্তে কৈচড় গফুর রোড এলাকার রেললাইনের ওপর চলে যান।
এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর