1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

আদমদীঘিতে এনজিও ম্যানেজারের মোটরসাইকেলের গতিরোধ করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২৭ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : দিনের বেলা বগুড়ার আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর (শাখা ব্যবস্থাপক) ম্যানেজার সম্রাট হোসেনের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে তার ব্যাগে থাকা কিস্তি আদায়ের প্রায় ৫ লাখ টাকা ছিনতাইয় করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউপির বানিয়াগাড়ী নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেনকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বেডোর আদমদীঘি এলাকার ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়ার শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেন ও মাঠকর্মী শিবলু মিয়া আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সংস্থার সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে কিস্তির টাকা আদায় শেষে তারা একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে দুপচাঁচিয়া শাখায় ফিরছিলেন।

 

এসময় আদমদীঘি উপজেলার বানিয়াগাড়ী দক্ষিণপাড়া নামক স্থানে শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেন ও মাঠকর্মী শিবলু মিয়া সেখানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে কিস্তি আদায়ের প্রায় ৫ লাখ টাকা ছিনতাইয় করে নিয়ে যায় দুর্বৃত্তরা বলে দাবি করেন শাখা ব্যবস্থাপক সম্রাট হোসেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, রাতে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর