1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

নওগাঁয় পশু খাদ্যের দোকানে অভিযান

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় পশু খাদ্যের দোকানের লাইসেন্স এর মেয়াদ না থাকায় ও নবায়ন না করার অপরাধে ৭টি পশু খাদ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫টি দোকান মালিকের জরিমানা ও ২টি দোকান মালিককে কঠোর সতর্কতা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার দুপুরে শহরের ধর্মতলা রোড ও আটাপট্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক।

 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক জানান অভিযানে শ্রী রতন লাল চৌধুরীকে ১৫শত টাকা, সরদার টেডার্সকে ২হাজার টাকা, আলহাজ্ব ফিড এন্ড চিকেন সেন্টারকে ৪হাজার টাকা, মেসার্স জে এস এন্টারপ্রাইজকে ১৫শত টাকা এবং ময়েজ পোল্ট্রি ফিডকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জনি সাহা ও দ্বিপ খাদ্য ভান্ডারকে কঠোর ভাবে সতর্ক করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তাদের লাইসেন্স এর নবায়ন করা ছিলো না। তাদের দ্রুত লাইসেন্স নবায়ন করার নিদের্শনা প্রদান করা হয়েছে।

 

এছাড়াও কিছু দোকান মালিককে ক্রেতার কাছ থেকে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করার অপরাধে কঠোর ভাবে সতর্কতা প্রদান করা হয়েছে। পরবর্তি সময়ে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে হুশিয়ারী প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযানের সময় সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলামসহ অন্যরা ও অন্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর