1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের এক বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান লিখনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর ক্লাবের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পূর্ববর্তী কমিটি ও এর সব কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ক্লাবের গঠনতন্ত্রের ক্ষমতাবলে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে কারিমুল হাসান লিখন, সদস্য সচিব হিসেবে আশেকে এলাহী শিবলী এবং সদস্য হিসেবে জাফিউল ইসলাম বাবুকে রাখা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ২০ কার্যদিবসের মধ্যে ধুনট উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। বিজ্ঞপ্তিতেআরও বলা হয়, আহ্বায়ক কমিটি কর্তৃক ঘোষিত নতুন কমিটি ছাড়া অন্য কেউ ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কোনো পদে পরিচয় বহন করতে পারবেন না। এছাড়া আহ্বায়ক কমিটির বাইরে অন্য কেউ নতুন কমিটি ঘোষণা করলে কিংবা কোনো স্থানকে প্রেসক্লাবের কার্যালয় হিসেবে ঘোষণা করলে তা গ্রহণযোগ্য হবে না।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর