1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কমপ্লেক্সের ছাদ ঢালাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শহীদ আব্দুল মালেক ট্রাস্টের সভাপতি ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

 

ধুনট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাহমুদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী, শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ আতাউর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব ও ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদ। এসময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর