1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

দুপচাঁচিয়ায় ৪৫টি মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।চলছে রংতুলি সাজ সজ্জার কাজ। শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার মন্ডপে মন্ডপে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্রতিমা তৈরির প্রধান ধাপ মাটির কাজ সম্পন্ন করেছেন মৃৎশিল্পীরা। এখন পুরোদমে চলছে প্রতিমার গায়ে রং তুলির আঁচড় এবং কাপড়, গহনা ও আধুনিক সাজে সজ্জিত করে দেবীকে রাঙ্গিয়ে তোলার আকর্ষনীয় কাজ।

 

উপজেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার দুপচাঁচিয়ায় দুটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ৪৫টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে দুপচাঁচিয়া পৌরসভায় ১৪টি, তালোড়া পৌরসভায় ৭টি, তালোড়া ইউনিয়নে ৭টি, গোবিন্দপুর ইউনিয়নে ৯টি, গুনাহার ইউনিয়নে ৪টি,চামরুল ইউনিয়নে ৩টি ও জিয়ানগর ইউনিয়নে ১টি সহ মোট ৪৫টি। মৃৎশিল্পী দিলীপ মালাকার জানান,প্রতিমার মাটির কাজ অনেক আগে শেষ হয়েছে। এখন রংয়ের কাজে হাত দিয়েছেন তারা।

 

এরপর প্রতিমার গায়ে শাড়ি,চুল, গহনা দিয়ে দেবীকে সাজিয়ে তোলা হবে। প্রতিমার সৌন্দর্যের পাশাপাশি মন্ডপের সাজ সজ্জার কাজেও ব্যস্ত দেখা গেছে কর্তৃপক্ষকে। এরই মধ্যে উপজেলার তালোড়ায় পার্শীবাড়ি দুর্গা মন্ডপ নতুন আঙ্গিকে সাজিয়ে তুলছেন মন্ডপ কর্তৃপক্ষ। মন্ডপের সামনে থেকে শুরু করে ভিতরে নান্দনিক সৌন্দর্যের ডেকোরেশন করতে দেখা গেছে।

 

সেই সাথে মন্ডপের ওপরে ডায়মন্ড আকৃতির যে ডেকোরেশন করছেন তা মন্ডপের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে। উপজলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, সনাতন ধর্মাবলম্বীদের এ দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে যাতে উদযাপিত হয় তার জন্য দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর