1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হলো বগুড়ার ‘তালোড়া নাগর গ্রন্থাগার’

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত
​অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান ‘জাতীয় গ্রন্থকেন্দ্র’ কর্তৃক আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বনামধন্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘তালোড়া নাগর গ্রন্থাগার’। ২০২৩ সালের ২ মার্চ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারটি স্থানীয় তরুণ সমাজকে বইমুখী করা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্য-সংস্কৃতির প্রসারে নিয়মিত বিভিন্ন মননশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি ও তালিকাভুক্তি সনদ প্রদান করা হয়।
গ্রন্থাগারটি জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হওয়ায় তালোড়ার সাহিত্যপ্রেমী, পাঠক ও সুধীমহলে আনন্দের বন্যা বইছে।
​জাতীয় গ্রন্থকেন্দ্রের এই সরকারি তালিকাভুক্তির ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সুদৃঢ় ও পরিধি আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তালোড়া নাগর গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন ইসলাম শাওন এক প্রতিক্রিয়ায় জানান, “জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্তি আমাদের তালোড়াবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। এই প্রাপ্তি আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
আমরা এই গ্রন্থাগারের মাধ্যমে আগামী প্রজন্মকে বইমুখী করা এবং একটি জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা আরও বেগবান করব। তালোড়া নাগর গ্রন্থাগার জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হওয়ায় এর সাথে জড়িত সকল শুভানুধ্যায়ী, কবি, সাহিত্যিক, পাঠক ও এলাকাবাসীর পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর