1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার শিক্ষকদের সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, শিক্ষকরা হচ্ছে সমাজের বিবেক, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সজাগ থাকতে হবে। যাতে শিক্ষার মান কোন ভাবেই ক্ষুন্ন না হয়। আমাদের সমাজে মাদকের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষকরা মাদক রোধে ব্যাপক ভ‚মিকা রাখেতে পারেন। তিনি গত সোমবার (৫অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে, প্রভাষক আবু মোত্তালিবের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‌্যালি শেষে আলাচনা সভায় আরো আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, নশরতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, অবসর প্রাপ্ত সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, ছাতিনগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল রহমতুল্লাহ প্রমুখ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর