1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

সাপাহারে বিচারাধীন দিঘিতে মাছ ধরার অভিযোগ

সেলিম রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

 

সেলিম রেজা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে একটি দিঘির মালিকানা ও দখল নিয়ে সামাজিক বন বিভাগ ও একটি পক্ষের মধ্যে বিরোধের জেরে আদালতে মামলা চলমান রয়েছে। এরই মধ্যে ওই দিঘিতে বন বিভাগের লোকজন জাল ফেলে মাছ ধরেছেন বলে অভিযোগ করেছেন স্বত্ব আপিলকারী মো. জাহিদুল ইসলামের পরিবার। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগ বলছে, আগাছা পরিষ্কারের জন্য জাল ব্যবহার করা হচ্ছে।

 

আদালতের নথির প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিরোধপূর্ণ দিঘির স্বত্ব নিয়ে সামাজিক বন বিভাগ, রাজশাহীর পক্ষে সাপাহার ফরেস্ট বিট অফিসার বাদী হয়ে নওগাঁর যুগ্ম জেলা জজ, দ্বিতীয় আদালতে ২৯/২০১৭ নম্বর স্বত্ব ঘোষণার মামলা করেন। চলতি বছরের ১৩ আগস্টের রায়ে আদালত নালিশি সম্পত্তিতে সামাজিক বন বিভাগের স্বত্ব ঘোষণা করে মামলা ডিক্রি দেন।

 

ওই রায়ের বিরুদ্ধে মো. জাহিদুল ইসলাম নওগাঁ জেলা জজ আদালতে ৯১/২০২৬ নম্বর স্বত্ব আপিল মামলা করেছেন। আপিলের সঙ্গে তিনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত রেসপনডেন্ট পক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দিঘিতে প্রবেশ, মাছ ধরা, গাছপালা কাটা বা লিজ দেওয়ার বিষয়ে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না—তা জানতে চেয়েছেন।

 

আপিলকারী পক্ষের দাবি, দিঘিটি প্রায় ৭ দশমিক ২৯ একর এবং দীর্ঘদিন ধরে তারা মাছ চাষসহ ভোগদখলে রয়েছেন। বন বিভাগের পক্ষ থেকে দিঘিটি নিজেদের সম্পত্তি দাবি করা হলেও তাদের মালিকানার দাবি সঠিক নয় বলে তারা দাবি করেন।

 

মাছ ধরার অভিযোগের বিষয়ে খঞ্জনপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, বন বিভাগের পক্ষে আদালতের রায় রয়েছে। দিঘিতে প্রচুর আগাছা থাকায় জাল ফেলে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দিঘিটি লিজ দেওয়া হবে। বিরোধপূর্ণ দিঘিটির মালিকানা ও দখল নিয়ে আপিল মামলাটি বর্তমানে বিচারাধীন। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপিল আদালতের আদেশের ওপর নির্ভর করছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর