হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ নাশকতা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর)সহ বিভিন্ন মামলায় আদালতের প্রেফতারী পরোয়ানামুলে এক নারীসহ ৯জনকে গ্রেফতার করেছে। গত রবিবার (৪অক্টোবর) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা সদরে বিএনপির অফিস ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় তদন্তে সন্ধিহান ভাবে আদমদীঘির কুসুম্বী গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে সদরের ৭নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুল বারী।
এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে পৃথক মামলায় আদমদীঘির বামনীগ্রামের খোকা মিয়ার ছেলে সোবহান আলী, ছাতিয়ানগ্রামের রুহুল আমিন হেলালের ছেলে খন্দকার আল ফারুক মেসবাহ ও কাছু মন্ডলের ছেলে নয়ন মন্ডল, কালাইকুড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে আলামিন, মিজানুর রহমানের ছেলে শাহ আলম, লইম উদ্দিনের ছেলে আশিক, পশ্চিম লকুকলোনীর খলিলুর রহমানের ছেলে শাহ আলম এবং মালশন গ্রামের বজলুর রশিদের স্ত্রী রুনি বেগম।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃত ৯জনকে আদালতে পাঠানো হয়েছে।