স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন মামলায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গত সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের নিজনিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়িয়া গ্রামের বাবু প্রামানিকের ছেলে সুমন প্রমানিক ওরফে কাইল্যা(২৪) ও একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আরিফুল ইসলাম (২৩) এবং আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নুর আসলাম শেখের স্ত্রী রেহেনা পারভিন। আদমদীঘি থানা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানায়, গত সোমবার রাতে পৃথক মামলায় উল্লেখিত তিনজনকে গ্রেফতার করে পরদিন মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন মামলায় নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গত সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তাদের নিজনিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়িয়া গ্রামের বাবু প্রামানিকের ছেলে সুমন প্রমানিক ওরফে কাইল্যা(২৪) ও একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আরিফুল ইসলাম (২৩) এবং আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নুর আসলাম শেখের স্ত্রী রেহেনা পারভিন।
আদমদীঘি থানা থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানায়, গত সোমবার রাতে পৃথক মামলায় উল্লেখিত তিনজনকে গ্রেফতার করে পরদিন মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।