1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

দুপচাঁচিয়ায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ৪৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দুপচাঁচিয়া থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান। সভা সঞ্চালনা করেন এসআই ইত্তেখার হোসেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি দীপক কর্মকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আফসার আলী, চামরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস,মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির কমিটি সভাপতি বাবু দিজেন্দ্র নাথ বসাক মন্টু, লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক রথীনন্দ্রনাথ বসাক (কালা) প্রমুখ।

 

সভায় উপজেলার ৪৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা ও নিয়মনীতি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। পূজামণ্ডপগুলোতে পুলিশের টহল জোরদার করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, পূজা চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর