1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত
৭৩

অনলাইন ডেস্ক

সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক নির্বাচনী অঙ্গীকার বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক সম্পন্ন হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাঠপর্যায়ে ও কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত নানা কর্মসূচি ও এর সফল বাস্তবায়নের রূপরেখা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।

বৈঠকে দেশব্যাপী এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর