1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

দুপচাঁচিয়ায় দুর্গা প্রতিমায় রঙ তুলির শেষ আঁচড়ে ব্যস্ত মৃৎশিল্পীরা

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুয়ারে নাড়ছে কড়া। আর মাত্র ক’দিন পড়েই শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। উৎসবকে ঘিরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহুর্তের ব্যাপক প্রস্তুতি। মাটির কাঠামোর কাজ শেষ করে প্রতিমার রঙ তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, মৃৎশিল্পীদের যেন দম ফেলার ফুসরত নেই।

 

কোথাও রঙের তুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে মনের মাধুরী মিশিয়ে কাজে ব্যস্ত আবার কোথাও চলছে দেবীর গহনা ও পোশাকের সাজসজ্জার কাজ। সবচেয়ে আকর্ষণীয় অংশ দেবীর চক্ষুদান বা চোখ আঁকার কাজে নিখুঁত মনোযোগ দিচ্ছেন প্রধান কারিগররা। তারা বলেন, ভক্তদের প্রতিমার সৌন্দর্য ভালো লাগলে তাদের কাজের সার্থকতা আসে। কয়েকজন মৃৎশিল্পী জানান, প্রতিমা তৈরী মূল কাজ অনেক আগেই শেষ হয়েছে। এখন চলছে ফিনিশিং ও রঙের কাজ। তবে বাঁশ, খড়, মাটি ও রঙের দাম বৃদ্ধি পাওয়ায় এবার প্রতিমা তৈরীর খরচ গত বছর তুলনায় অনেকটায় বেড়ে গেছে।

 

প্রতিমা সৌন্দর্যের পাশাপাশি মণ্ডপের সাজসজ্জার কাজেও ব্যস্ততা দেখা গেছে মণ্ডপ কর্তৃপক্ষকে। মণ্ডপের প্রবেশ পথ হতে মণ্ডপ পর্যন্ত কি ধরনের সাজসজ্জা করলে আকর্ষণীয় হবে তা নিয়ে আলোচনা করছেন মণ্ডপ কর্তৃপক্ষ ও ডেকোরেশন মালিক। এমনি এক পূজা মণ্ডপ উপজেলার তালোড়া পার্শী বাড়ি পূজা মণ্ডপ। মণ্ডপের সামনে থেকে গেট হতে শুরু করে ভিতরে নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তারা।একান্ত আলাপচারিতায় পার্শী বাড়ি পূজা মণ্ডপের স্বত্বাধিকারী দিলীপ পার্শী জানান, মা রূপী দেবী দুর্গা পূজায় প্রতিমার পাশাপাশি গেট ও আনুসঙ্গিক কাজ সুন্দর করার চেষ্টা করেছি।

 

প্রতিমার পাশাপাশি মণ্ডপের সৌন্দর্য দর্শনার্থীদের যেন উপভোগ্য হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ এগিয়ে চলছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস বলেন, প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর উৎসবের প্রত্যাশা করছি। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, ইতিমধ্যে উপজেলার সকল পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর