1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের মাদকবিরোধী অভিযানে হেরোইন, গাঁজা-চোলাই মদসহ আটক পাঁচ জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্তরা হলো- আদমদীঘি উপজেলার নতুন বাজার এলাকার হজরত আলীর ছেলে শাকিল হাসান (২২), শাওইল বাজারের আব্দুল জলিলের ছেলে রাকিব হাসান (৩০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পশ্চিম রাণীনগর গ্রামের আজিজার রহমানের ছেলে সেলিম উদ্দীন (৩৮) একই উপজেলার ঘোলাগাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কুদ্দুস আলী রিপন (২০) ও নওগাঁর বদলগাছী উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে জুয়েল হোসেন (৩৮)।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত পাঁচ মাদক কারবারিকে ১গ্রাম হেরোইন, ২০০গ্রা গাঁজা ও ৪লিটার চোলাই মদ-সহ আটক করে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম আটক পাঁচ জনের মধ্যে শাকিল হাসানকে চার মাস, রাকিব হাসান, সেলিম উদ্দীন, কুদ্দুস আলী রিপন ও জুয়েল হোসেনকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০টাকা করে জরিমানার আদেশ দেন। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর