1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্কেলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্যোগে ৭ম পূর্ণমিলনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সান্তাহার রেলওয়ে ওয়াহেদ বক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় পূর্ণমিলনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারি কমানন্ডড্যন্ট ওসমান গুনি মন্ডল, শাহ জামাল আলী শেখ, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, চিফ ইন্সপেক্টর শাহাদাত হোসেন, ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত সিপাহী আনিছুর রহমান, সান্তাহার রেলওয়ে কর্মরত নিরাপত্তার বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, এএসআই মতিউর রহমান মতি, কামরুজ্জামান, নাহিদ, শফিকুল প্রমুখ।

 

অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় চাকরি জীবনের স্মৃতিচারণ এবং আগামী দিনে বিশাল পরিসরে পূর্ণমিলনী করার আশা ব্যক্ত করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর