1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

লালমনিরহাটে উন্নয়ন কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগ 

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত
​
​
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নে সরকারি উন্নয়নমূলক খাল খনন ও প্লাসিটিংয়ের কাজে বাধা প্রদান, চাঁদাবাজি এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিন্টু, জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজসহ আরও ১৫/২০ জন নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হারাটী ইউনিয়নের ফরিং এর দিঘি এলাকার আটবিল ও ঢাকনাই মৌজায় খাল খনন এবং খালের দুইধারে প্লাসিটিংয়ের কাজ চলমান রয়েছে।
গতকাল রবিবার বিকেলে কাজ চলাকালে হঠাৎ স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর নেতৃত্বে জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কাজের স্থানে হামলা চালায়। এ সময় তারা উন্নয়নমূলক কাজ বন্ধ করার হুমকি দেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্লাসিটিংয়ের বিভিন্ন নির্মাণ সামগ্রী ও ইট ভেঙে ফেলে।
​প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে উপস্থিত চৌকিদার তাদের এই অন্যায় কাজে বাধা দিলে মিন্টু, জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজসহ ছাত্রলীগের ক্যাডাররা তার ওপর চড়াও হয় এবং মারধর করে। পরবর্তীতে হামলাকারীরা চৌকিদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে যায়। তবে স্থানীয় এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও ধাওয়ার মুখে সন্ত্রাসীরা সটকে পড়তে বাধ্য হয়।
​এ বিষয়ে খাল খনন তদারকি কমিটির সদস্য ও হারাটী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিন্টু ও তার সহযোগী জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজ দীর্ঘদিন ধরে বিএনপি ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও জানান, মিন্টু ও তার গ্যাং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের সক্রিয় রাখতে বিভিন্ন সময় বেনামে ও ‘ছাত্রলীগ একাত্তর’ নামের ফেসবুক পেজ খুলে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি যথানিয়মে গভীর করে খনন এবং স্লাব ও পাইলিংয়ের মাধ্যমে মানসম্মত প্লাসিটিং করা হচ্ছে, যা এলাকার কৃষকদের বহুদিনের কষ্ট দূর করবে। তারা স্পষ্টভাবে জানান, প্রকল্পের কাজের টাকা থেকে কোনো ধরনের চাঁদাবাজি বা বখরা দেওয়া সম্ভব নয়।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ জানান, জেলা বিএনপির অভিভাবক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর দিক-নির্দেশনায় যখন এলাকার ভাগ্য পরিবর্তনের কাজ চলছে, তখন গোপনে গা ঢাকা দিয়ে থাকা এসব নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। মিন্টু, জাকির, ফেরদৌস, লাম, ফারুক ও মিরাজসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর