রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন
রাণীনগর প্রতিনিধি
প্রকাশের সময় :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
১৩
বার পঠিত
রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন নওগাঁর রাণীনগরে বিগত সরকারের বিভিন্ন দুর্নীতি এবং বর্তমান সরকারের উন্নয়ন ও গৃহীত পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ রাণীনগর সদর বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জ্বল-এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপির নয়ন খান লুলু কোষাধ্যক্ষ, রাণীনগর উপজেলা বিএনপি মো. জিল্লুর রহমান সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল আতিকুল ইসলাম জেমস ফরহাদ মন্ডল নেতৃস্থানীয় যুবদল নেতা মাহামুদ হাসান বেলাল সদস্য সচিব,...
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন নওগাঁর রাণীনগরে বিগত সরকারের বিভিন্ন দুর্নীতি এবং বর্তমান সরকারের উন্নয়ন ও গৃহীত পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ রাণীনগর সদর বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জ্বল-এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপির নয়ন খান লুলু কোষাধ্যক্ষ, রাণীনগর উপজেলা বিএনপি মো. জিল্লুর রহমান সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল আতিকুল ইসলাম জেমস ফরহাদ মন্ডল নেতৃস্থানীয় যুবদল নেতা মাহামুদ হাসান বেলাল সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল আশিক মাহমুদ সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল নাসির উদ্দিন টনি সেক্রেটারি, শ্রমিক দল
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জ্বল।গ্যাস খাতের সংকট উৎস থেকে উত্তরণের পথে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান যুদ্ধের জেরে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। এমন বৈশ্বিক সংকটের মধ্যেও বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।
বাজারদর বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে,এমনকি বাজার থেকে কিছু পণ্যের দাম কমেছে এবং মসলার বাজারও স্থিতিশীল রয়েছে।মতিউর রহমান উজ্জ্বল, আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল। পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষে দলীয় নেতাকর্মীরা নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস. এম. রেজাউল ইসলাম রেজুল-এর ছোট ভাই মাসুম শেখ-এর নেতৃত্বে রাণীনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।