1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

মর্জিনার সন্ধান চায় পরিবার

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের মোছা: মর্জিনা বেগমের (৪৪) সন্ধান চায় তার পরিবার। এই বিষয়ে রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছে মর্জিনা বেগমের ছেলে মো: আশিক মন্ডল। মর্জিনা বেগমের শরীরের রং ফর্সা ও উচ্চতা ৫ফুট। মর্জিনা বেগম চকউজির সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন পশ্চিম বালুভরা গ্রামের মো: আব্দুর রাজ্জাকের স্ত্রী।

 

মর্জিনা বেগমের ভাই এনামূল হক জানান মর্জিনা বেগমের উপর জিনের আসর রয়েছে। যখন জিন তার উপর ভর করে তখন সে আর স্বাভাবিক থাকে না। সে সবকিছু ভুলে যায়। এমন কি নিজের নাম, পরিচয় ও ঠিকানা কোন কিছুই বলতে পারে না। এর আগেও কয়েকবার হারিয়ে গিয়েছিলো। এরপর হুজুরদের সহায়তায় তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছিলো। কিন্তু এবার প্রায় ১০দিন হয়ে গেলো মর্জিনা বেগমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুররাও সন্ধান দিতে পারছেন না।

 

বাড়ি থেকে বের হওয়ার সময় মর্জিনার পরনে ছিলো বোরকা। তাই যদি কোন ব্যক্তি মর্জিনা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইলো। সন্ধানদাতাদের উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। মোবাইল নম্বর: ছেলে আকাশ মণ্ডল: ০১৩৪১৪০৯৩৬৭, স্বামী রাজ্জাক মণ্ডল : ০১৯৩৪-৪৭০৪৫৭, ভাই এনামুল হক: ০১৩২২৫৯৫৩৭৭।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান এই বিষয়ে হারিয়ে যাওয়া মর্জিনার পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। সেই জিডি অনুযায়ী মর্জিনা বেগমকে সন্ধানের অভিযান চলমান রাখা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর