1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

স্টাফ রিপোর্টার বগুড়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৬৯ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে সান্তাহার ঢাকাপট্রি এলাকার মৃত ফজলুল হকের ছেলে। গত ১৯ (আগষ্ট) দিবাগত রাতে তাকে ঢাকাপট্রি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি সালের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মি জড়ো করে।

 

এরপর তারা আদমদীঘি থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করিয়া দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় যুবলীগের নেতা গোলজার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত গোলজার হোসেনকে গত মঙ্গলবার (২০ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর