1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের চতুর্থ বারের মত এক বছর মেয়দি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে ক্লাবের কার্যালয়ে আহ্বায়ক কমিটির আহবায়ক কারিমুল হাসান ও সদস্য সচিব আশেকে এলাহী শিবলী ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার আরিফুল আমিন (প্লাবন) সর্বসম্মতিক্রমে প্রধান সমন্বয়কারী হিসেবে এই ঘোষিত কমিটি অনুমোদন করেন।

 

কার্যনির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগ্রাম ও আমার সংবাদের প্রতিনিধি কারিমুল হাসান লিখন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের রাকিবুল ইসলাম লাল। সহ-সভাপতি হয়েছেন দৈনিক কলম সৈনিকের সোহেল রানা।

 

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়া বাণীর জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলোকিত ভোরের নিত্যানন্দ শীল, সাংগঠনিক সম্পাদক ভোরের চেতনার গোলাম রব্বানী এবং সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা প্রতিদিনের নিয়ামুল ইসলাম।

 

দপ্তর সম্পাদক (সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পেয়েছেন অগ্রযাত্রা প্রতিদিনের ধুনট উপজেলা প্রতিনিধি আশেকে এলাহী শিবলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন স্বাধীন ভোরের মুঞ্জুরুল হক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাতৃজগতের সুজন আহমেদ। অর্থ সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পেয়েছেন আগামীর সময়ের সুমন হোসেন।

 

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে ডেইলি বগুড়ার মাসুদ রানা, আলোর দিগন্তের ফিরোজ আহম্মেদ এবং সার্চ টুডের এ. কে. আব্দুল্লাহ। এছাড়াও উচ্চতর পরিষদে রয়েছেন আলোকিত বাংলাদেশের জাফিউল ইসলাম বাবু এবং চিফ টিভির আকতারুল আলম তিনু।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর