1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

শিবগঞ্জে বন্ধন যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সোহেল রানা
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

 

 

সোহেল রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে বগুড়ার শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ভাসুবিহার নরপতি রাজার ধাপ মাঠে ভাসুবিহার বন্ধন যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় গরিবপুর একাদশ ও ডিএস ফুটবল ক্লাব শ্যামপুর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৭ নং বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আবু তাহের, ফজলু,আব্দুল মান্নান দুলু, বিহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোস্তম আলী, যুবদল নেতা আবু শাহিন,খোরশেদ আলম কাজল, আলিয়ারহাট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, বন্ধন যুব সংঘের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ভাসুবিহার বন্ধন যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর