1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছুরিকাঘাতে আহত ২

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮৪ বার পঠিত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এক নারীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ দুই জনকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরকিাঘাতে আহতদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ  উপজেলার ত্রিমোহনী শ্রীশ্রী কালীমাতা মন্দির চত্বর এলাকার একটু অদুরে। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানাপুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পলাতক থাকায় এখনো ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ছুরিকাঘাতে আহতরা হলেন,রাণীনগর উপজেলার ত্রিমোহনী গ্রামের মৃত ব্রজ কিশোর সাহার ছেলে মন্দির কমিটির সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা (৪৫) এবং একই গ্রামের রমেন সাহার ছেলে অসীম চন্দ্র সাহা (৪০)।
আহত অসীম চন্দ্র সাহা জানান, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টা নাগাদ নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রায়হান (৩৬) নামের এক যুবক মন্দির চত্বর এলাকার একটু অদুরে এক নারীকে উত্ত্যক্ত করছিল।
এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দিলে স্থানীয়দের সাথে ওই যুবক বাকবিতন্ডায় জরিয়ে পরে এবং ঘটনাস্থল থেকে চলে যায়। এর কিছু পর আবারো ওই যুবক ফিরে এসে স্থানীয়দের সাথে তর্কে জরায়। এক পর্যায়ে যুবক রায়হান ধারালো ছুরি দিয়ে বিকাশ চন্দ্রের উরুতে এবং আমার হাতের তালুতে ছুরকিাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।
ঘটনার খবর পেয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল পুলিশ ফোর্সসহ এবং নাটোর ক্যাম্পের এসআরবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিতদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতী শান্ত হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, এঘটনায় রাতেই যুবক রায়হানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকে তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু পলাতক থাকায় ধরা সম্ভব হয়নি। তবে রায়হানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর