1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

সান্তাহার ইউনিয়নে ৩ হাজার বৃক্ষরোপ উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ণ বাড়াতে বগুড়ার আদমদীঘির সান্তহার ইউনিয়নে ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। গত শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে পাশে রক্তদহ বিলের শাখা সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাক্খের আলম স্বপন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মঞ্জু, সান্তাহার পৌর বিএনপির সদস্য আতোয়ার হোসেন, পৌর যুবদলের সদস্য আব্দুর সবুর সবুজ, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, উপজেলা যুবনেতা ফারুক হোসেন জিকো, সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির ছনি ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ আবির, দমদমা পূর্বপাড়া জামে মসজিদের উপদেষ্টা খায়রুল ইসলাম, সভাপতি জাকাতুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান হেলু, ব্যবসায়ী ফারুক হোসেন, সান্তাহার ইউনিয়ন কোকো পরিষদের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, সাইদুল, আনিছুর, সেন্টু ও উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মসজিদ, এলাকাবাসী ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর