1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং এর মাধ্যমে ঘোষণা দেওয়ার অভিযোগে কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে আটক করেছে থানা পুলিশ। আটক করার বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

 

এদিকে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিংয়ের ঘটনাট ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়।

 

এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান এমন ঘটনায় রাতেই মাঠে নামে মান্দা থানা পুলিশ। উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো: আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তি এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করে। গতকাল রাতে এই ভিডিও জেলা পুলিশের নজরে আসা মাত্র জেলা পুলিশ কাজ শুরু করে।

 

এমন ঘটনায় উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত-আব্দুল জলিল প্রামাণিকের ছেলে কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদকে (৪৩) ও নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আব্দুল জলিল সরকারকে (৫০) অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা বিষয়টি জানে মর্মে পুলিশের কাছে স্বীকার করেছে। সেই সাথে মাইকিংএ ব্যবহৃত অটোরি•াটিও জব্দ করা হয়েছে।

 

তিনি আরো জানান মাইকিং এর ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করতে জোর পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া জেলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা, কর্মী কিংবা সমর্থকরা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির করার চেস্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা বলে হুশিয়ারী প্রদান করেন এই কর্মকর্তা।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর