1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আদমদীঘিতে গৃহবধুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার বগুড়া
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৩১ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে জামেনা বেগম (৪৬) নামের এক গৃহবধূর বিষ পানে আত্মহত্যা করেছে। জামেনা বেগম আদমদীঘি উপজেলার বশিকোড়া মল্লিকপাড়া গ্রামের ইয়ার আলীর ২য় স্ত্রী ও দুই সন্তানের জননী। পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া মল্লিকপাড়ার ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী জামেনা বেগম। পারিবারিক কলহের জেরে গত শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ছটফট করে।

 

এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করান। পরদিন শনিবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় জামেনা বেগম মারা যায়। মৃতের স্বামী ইয়ার আলী জানান, তাকে নির্যাতন করা হয়নি। পারিবারিক কলহে অভিমান করে সে নিজেই বিষাক্ত গ্যাস ট্যালেট খেয়ে আত্মহত্যা করেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানায়, কি কারনে তার মৃত্যু হয়েছে প্রাথমিক ভাবে জানা যায়নি। ময়না তদন্ত রির্পোট এলে জানা যাবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর