1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

এনসিসিসি’র সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহা: হাছানাত আলী

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনিসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (৪র্থ তলাস্থ আন্তর্জাতিক সম্মেলন কক্ষে) ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য “বাংলাদেশের সংস্কৃতি” ও “খেলাধুলা” শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদনের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’র (এনসিসিসি) এর সভা অনুষ্ঠিত হবে।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। এছাড়াও জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’র সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে প্রতিমন্ত্রী, পরিচালক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

জানতে চাইলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী বলেন, জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) এর সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষা উন্নয়নে আমার অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।

 

এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক এবং জেলার শিক্ষানুরাগী সচেতন ব্যক্তিরা আনন্দিত ও গর্বিত। তারা সকলেই উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর