1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় গৌরব নামে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নওগাঁ- নাটোর মহাসড়কের মহাদিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত গৌরব নাটোর জেলার সিংড়া উপজেলার দীঘলগ্রামের গৌতম প্রামানিকের ছেলে।

 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার কিছু আগে মোটরসাইকেল যোগে গৌরব সান্তাহার থেকে আত্রাই সড়ক হয়ে নাটোর যাচ্ছিল। পথে আত্রাই উপজেলার মহাদিঘি নামক স্থানে আসলে আত্রাই থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।

 

এসময় ঘটনাস্থলেই গৌরব নিহত হয়। ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর