1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

 

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে শিশু দুটি পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা। তাদের বাবা মৃত আলহাজ্ব এবং মা মোছা. বিলকিস বেগম। ‘সুজন’ নামে এক ব্যক্তি তাদের আত্রাইয়ে নিয়ে আসেন বলে জানা গেছে। পরে তিনি শিশু দুটিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান।

 

স্টেশন এলাকায় শিশু দুটির কান্নাকাটি ও ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা এগিয়ে গিয়ে শিশু দুটির সঙ্গে কথা বলেন। তবে নিজেদের মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া সুনির্দিষ্ট ঠিকানা বা পরিবারের অন্য কোনো তথ্য জানাতে পারেনি তারা। পরে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে যান। সেখানে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিবারের সদস্যদের পরিচয় ও সন্ধান পেতে যোগাযোগ শুরু করে।

 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তারা বর্তমানে নিরাপদে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের খুঁজে বের করতে আইনগত পদক্ষেপ ও যোগাযোগ অব্যাহত রয়েছে। ওসি আরও জানান, কেউ শিশু দুটির পরিবার বা স্বজনদের চিনে থাকলে কিংবা তাদের বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর