1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত
৪৭

 

স্টাফ রিপোর্টার বগুড়া :

উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও বিমান পরিবহন খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হবে, যাতে দেশি-বিদেশি উড়োজাহাজ অবতরণ করতে পারে। বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর পরিদর্শনকালে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়া বিমানবন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষ সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সুবিধা পেতে পারেন। একই সঙ্গে এখানে কার্গো সুবিধাও স্থাপন করা হবে, যা কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, দীর্ঘ রানওয়ে নির্মাণের ফলে বড় আকারের উড়োজাহাজও সহজে অবতরণ ও উড্ডয়ন করতে পারবে। এতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও নতুন সুযোগ তৈরি হবে। পরিদর্শনকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বগুড়াকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই পরিকল্পনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বগুড়ার ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় এই অঞ্চলকে কেন্দ্র করে বিমান খাতের বড় উন্নয়ন সম্ভব। মন্ত্রণালয়ের বৃহৎ পরিকল্পনার সূচনা এখান থেকেই হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।সরকারের পরিকল্পনায় শুধু বিমানবন্দর সম্প্রসারণই নয়, পাইলট প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং আধুনিক কার্গো ফ্যাসিলিটি তৈরির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে।বিশেষজ্ঞদের মতে, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মিত হলে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ও আন্তর্জাতিক গন্তব্যগুলোর যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতির জন্য দ্রুত পণ্য পরিবহন ও রপ্তানির সুযোগ বাড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর