হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের বিয়ের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় আদমদীঘি উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ১৩জন শ্রমিকের মাঝে চেক প্রদান করেন।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টুর সঞ্চালনা। বক্তব্য রাখেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।
উপস্থিত ছিলেন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সহসভাপতি মনসুর আলী, বুলবুল ও টুলু, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মুয়াজ্জিন হোসেন, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাশেষে প্রধান অতিথি ৭জন মৃত শ্রমিকের পরিবাকে ৩০ হাজার টাকা করে ও ৬ শ্রমিকের মেয়েদের বিয়ের জন্য অনুদান হিসাবে ১৩জনের মাঝে এই চেক প্রদান করেন।