হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়। র্যালি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচািয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তাফা ও কামরুল হাসান মধু।
সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, এমদাদুল হক সাঈম, আনোয়ার হোসেন হিটলু, যুবদল নেতা কোরবান আলী, শাহ রিয়ন সরকার, রতন হোসেন, আব্দুর রহিম বাবু সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাকর্মী। পরে দেশের মঙ্গল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।