1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সেবার গতি বাড়াতে বাইসাইকেল পেলেন রাণীনগরের ৭৩ গ্রাম পুলিশ

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

​
​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাঠপর্যায়ে সেবার গতিশীলতা বাড়াতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৭৩ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে এই বাইসাইকেলগুলো তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেলের চাবি ও বাহনটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
​বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু এবং পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ প্রমূখ। এই বাইসাইকেলগুলো পাওয়ার ফলে গ্রাম পুলিশ সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালনে যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও দ্রুততর হবে। বিশেষ করে দুর্গম গ্রামগুলোতে যাতায়াতের সময় কমে যাওয়ায় তারা এখন আরও তৎপর হয়ে উঠবেন। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঘটে যাওয়া মাদক, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করা সম্ভব হবে, যা স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে বড় ধরনের ভূমিকা রাখবে।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর