1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের পবিত্র “দামোদর মাস” (কার্তিক মাস) উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মাস ব্যাপী নগর কীর্তন। সনাতন ধর্ম মতে, দাম অর্থ দড়ি আর উদর অর্থ পেট। মা যশোদা তাঁর সন্তান ভগবান শ্রীকৃষ্ণকে এ মাসে দড়ি দিয়ে বেঁধে ছিলেন, এজন্য একে দামোদর মাস বলা হয়। এর মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দামোদর মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার জন্য অত্যন্ত পুণ্যময় সময়। এই পুরো মাস জুড়ে ভগবানের সন্তুষ্টি লাভ এবং বিশ^ শান্তি কামনায় দুপচাঁচিয়ায় বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মালম্বী অধ্যুষিত এলাকায় শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন ও নগর কীর্তনের আয়োজন করা হয়েছে।

 

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির, হাটখোলা মন্দির, বোরাই কর্মকার পাড়া, ফেঁপিড়া, কইল সহ বিভিন্ন গ্রামে এ দামোদর মাস উপলক্ষে নগর কীর্তন পরিবেশন করা হয়। প্রতিদিন ভোরে সনাতন ধর্মালম্বী নারী পুরুষ ¯œান করে খোল, করতাল ও শঙ্খ বাজিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে নগর পরিক্রমা করছেন। কীর্তনের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। এছাড়া মাস ব্যাপী এই আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় মন্দিরগুলোতে শত শত ভক্তের উপস্থিতিতে বিশেষ প্রদীপ দান এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

 

এ দামোদর মাস উপলক্ষে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) এ পূজা অর্চনা, আরতি ও নাম সংকীর্তনের পাশাপাশি কার্তিক মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) কমিটির সভাপতি দিজেন্দ্রনাথ বসাক মন্টু জানান, দামোদর মাস উপলক্ষে কার্তিক মাস ব্যাপী প্রতি রাতে এ মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। কার্তিক মাসে প্রথম সপ্তাহের দিকে চারশ হতে পাঁচশ ভক্তের উপস্থিতি দেখা গেলেও শেষের দিকে প্রায় দেড় থেকে দুই হাজার ভক্ত বৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

সনাতন ধর্মালম্বীরা জানান, কলি যুগের পাপ পঙ্কিলতা থেকে মুক্তি এবং মানব কল্যাণ কামনায় এই নগর কীর্তনের আয়োজন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে সম্প্রীতি ও শান্তি বজায় রাখায় এই ধর্মীয় উৎসবের মূল লক্ষ্য। মাস ব্যাপী চলমান এই নাম কীর্তন আগামী কার্তিক সংক্রান্তি (কার্তিক মাসের শেষ দিন) রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর