1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে রাজশাহী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন শিক্ষিকা জয়া রানী (৩০)। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তাঁর। পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা বাবলা দাস (৩১)। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জয়া রানী ও তাঁর স্বামী বাবলা দাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজশাহী থেকে মোটরসাইকেলে করে শিবগঞ্জের নিজ বাড়ির উদ্দেশে রওনা হন জয়া রানী ও বাবলা দাস। পথে দুপচাঁচিয়ার তিশিগাড়ী মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রæতগতির ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

 

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা জয়া রানী ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন স্বামী বাবলা দাস। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত জয়া রানীর মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর