1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭জন গ্রেফতার, মদ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত
৪৫

 

 

হাফিজার রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও আদালতের ওয়ারেন্টমুলে ৭জনকে গ্রেফতার করেছে। গত শনিবার দিবাগত রাতে পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার ও রিপন চন্দ্র, আসাদুল ইসলাম, ও শাহিনের নিকট থেকে ৫০০ মিলি কেরো কোম্পানীর মদ উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো, নিয়মিত মামলায় মদসহ নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের নিখিল চন্দ্রের ছেলে রিপন চন্দ্র, একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম ও শাহিন ইসলাম।

 

আদালতের ওয়ারেন্টমুলে গ্রেফতারকৃতরা হলো, জিআর মামলায় সান্তাহার স্টেশন কলোনীর চান্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান, ইয়ার্ড কলোনীর বোরহান হোসেনের ছেলে সম্রাট, নতুন বাজারের আফছার আলীর ছেলে আরিফুল ইসলাম ও সিআর মামলায় চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের আফছার আলীর ছেলে গোলাম রব্বানী। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর