1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় ইউপি সদস্যের লাশ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত
৬৫

 

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধিঃ

​বগুড়া শহরের চারমাথায় সেঞ্চুরি মোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামের সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম। নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার মৃত জিতেন্দ্রনাথ পালের ছেলে। তিনি দুই বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

থানা পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল চন্দ্র পাল হোটেল সেঞ্চুরিতে একটি রুম নেন। গতকাল দুপুরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হোটেলের রিসেপশনে দায়িত্বরত কর্মচারী এনামুল হক বলেন, রাত যাপনের জন্য তিনি কক্ষটি নিয়েছিলেন। দুপুরে চেক আউটের সময় পার হয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাবেক ইউপি সদস্যকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তার কক্ষ থেকে একটি যৌনউত্তেজক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর