1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় দুই অসহায় মেধাবী শিক্ষার্থীকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা প্রদান

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪৪ বার পঠিত
৭২

আব্দুর রউফ রিপন,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার দুজন অসহায়, দরিদ্র অথচ অত্যন্ত মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সাবেক এই শিক্ষার্থীর এমন তাৎক্ষণিক উদ্যোগে অবশেষে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন ওই দুই তরুণ।

​সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই দুই শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। জেলা প্রশাসকের এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত শিক্ষার্থীরা এবং তাদের পরিবার প্রশাসনের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

জেলার প্রত্যন্ত পোরশা উপজেলার বাংগালপাড়া গ্রামের দিনমজুর মোবারক হোসেনের বড় ছেলে আলী হাসান। সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১৭৯৯তম স্থান অর্জন করে। কিন্তু দিনমজুর বাবার পক্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় ১০ হাজার টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছিল। ছোট দুই ভাই-বোনের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে যেখানে হিমশিম খেতে হচ্ছিল, সেখানে আলীর ভর্তির স্বপ্ন ভেস্তে যেতে বসেছিল। আর্থিক সহায়তার জন্য পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

একই উপজেলার বিষ্ণপুর গ্রামের দিনমজুর জাহিদুল ইসলামের ছেলে মুহতাসিম উলফাত। উলফাত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১৭৪২তম স্থান অর্জন করে। কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজন ছিল ২১ হাজার টাকা, যা তার পরিবারের পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। সেও ইউএনও বরাবর আর্থিক সহযোগিতার আবেদন জানালে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

​পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল ইসলাম জানান​শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি এবং অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করতে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিক। ইতোপূর্বেও আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের সহযোগিতায় এই দুই কৃতি শিক্ষার্থীকে সহায়তা করা হলো এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর