1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

​শর্ত পূরণ করলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্থানীয় নির্বাচনে বাধা নেই: তথ্য উপদেষ্টা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত
১০৫

অনলাইন সংরক্ষণঃ

​ নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে পারলে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

​আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

​সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সামনে যে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, সেখানে দেশে থাকা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী অংশ নিতে ইচ্ছুক। সরকার তাদের সেই সুযোগ (স্পেস) দেবে কি না এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী?

​জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন:
​কোনো রকম কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান এবং তিনি যদি নির্বাচনের যাবতীয় ক্রাইটেরিয়া (শর্তাবলি) পূরণ করতে পারেন, তবে তিনি অবশ্যই নির্বাচন করতে পারেন। এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।

​যেহেতু আগামী স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, তাই প্রচার-প্রচারণার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন​এটি সম্পূর্ণ নির্দলীয় নির্বাচন, তাই কেউ দলের কথা বলতে পারবেন না।​কোনো প্রার্থী যদি তাঁর নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ বা নিষিদ্ধ কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য রাখেন, তবে সেটি সমস্যা হিসেবে গণ্য হবে।

​আওয়ামী লীগের পদধারী নেতাদের অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান পরিষ্কার করে বলেন যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি নিষিদ্ধ আছে (সংগঠন নিষিদ্ধ নয়), তাই প্রার্থীরা এই পদপদবি আসলে ব্যবহার করছেন না এবং করতে পারেন না। তবে ব্যক্তি হিসেবে শর্ত পূরণ সাপেক্ষে যে কেউ চাইলে নির্বাচন করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর