1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু

​প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন আর নেই

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

​

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া জেলা পরিষদের পরপর তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাঃ মোঃ মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।​বুধবার (১০ জুন) দুপুর ১টায় বগুড়া শহরের নারুলী মধ্যপাড়া এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল।
​
​ তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।পরিবার: মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। পারিবারিক সিদ্ধান্ত হওয়া মাত্রই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
​
​ডাঃ মোঃ মকবুল হোসেন টানা ১৫ বছর বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই দীর্ঘ মেয়াদে বগুড়া জেলার অবকাঠামো ও সামাজিক খাতের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এলাকায় একজন সৎ, আদর্শবান, জনবান্ধব ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর বিশেষ সুনাম ও গ্রহণযোগ্যতা ছিল।তাঁর চলে যাওয়া বগুড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এক অভিভাবককে হারালাম।
​
​প্রবীণ এই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর