1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে ২ কেজি গাঁজাসহ ১ কারবারি গ্রেপ্তার, এবং ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত
৪৪

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্কঃ  

নওগাঁর রাণীনগরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্সের অভিযানে এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন হিন্দুপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই গ্রামের রকি কুমার শাখাড়ী (২৭) নামের এক মাদক কারবারির নিজ ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটককৃত রকি কুমার ওই গ্রামের শ্রী রনজিত শাখাড়ির ছেলে।

​এই ঘটনায় বুধবার বিকেলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় রকি কুমারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​এদিকে বুধবার দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ সহযোগিতায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়হান সরদার (৩৩) নামের এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। আটককৃত রায়হান উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।

​পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন আটককৃত রায়হান সরদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলম ও এসআই তাইজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে তাদের এই মাদকবিরোধী নিয়মিত ও যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর